Main Menu

বিশ্বনাথে বিদেশী মদসহ আটক ২

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হচ্ছে-উপজেলার আমতৈল জমসেরপুর গ্রামের মৃত মুসলেক উদ্দিনের ছেলে আবদুল্লাহ (২৪) ও একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে আলী আকবর (২৩)। শনিবার রাতে উপজেলার আমতৈল এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই রাজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে আমতৈল এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মদসহ দুই যুবককে আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed