গোলাপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে । শুক্রবার দুপুর ২টার দিকে অটোরিকসা রাখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোলাপগঞ্জের চৌমূহনীস্থ বিলাস বিতান নামের একটি দোকানের সামনে অটোরিকশা স্ট্যান্ড বানিয়ে যাত্রী উঠানামা করানোকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে ওই দোকানের মালিক ও অটোরিকশা চালকদের মধ্যে বিরোধ চলছিলো।
শুক্রবার জুম্মা নামাজের পর ওই দোকানের একজন কর্মচারী অটোরিকশা চালকদের তাদের অটোরিকশা সরিয়ে নিতে বললে অটোরিকশা চালকরা ক্ষিপ্ত হয়ে উঠলে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে। এ ঘটনায় অন্য অটো রিকশা চালকেরাও যোগ দিয়ে দোকানটি ভাংচুর করে ও ওই কর্মচারীকে মারধর করে।
ভাংচুর ও মারধরের খবর পেয়ে দোকানের মালিকের গ্রাম টিকরবাড়ির লোকজন এসে গোলাপগঞ্জস্থ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে থাকা কমপক্ষে ১০টি অটোরিকশা ভাংচুর করে। এরপর গ্রামবাসী ও অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed