সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাবের যাত্রা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ পিপাসু শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব। টানা ক্লাস পরিক্ষার ক্লান্তি কাটাতে পর্যটন হতে পারে অপার বিনোদন ও শিক্ষার উৎস এমন ধারণা নিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে যাত্রা শুরু করেছেন এই ট্যুরিস্ট ক্লাবের। ইতিমধ্যে সংগঠনের ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি’র দায়িত্ব পালন করবেন সাদিদ আল আমাজ, সাধারণ সম্পাদক’র দায়িত্ব পালন করবেন শাহেদুল বাশার। অন্যানদের মাঝে সহ সভাপতি মামুন উর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক মাহদি রাহী,সহ সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান ইমু, অর্থ সম্পাদক দীপ তালুকদার পরাগ, সহযোগী অর্থ সম্পাদক মাহমুদুর রহমান, দপ্তর ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান গালিব, পরিবহন বিষয়ক সম্পাদক মোঃ আনিস রহমান, সহযোগী পরিবহন সম্পাদক নাজমুল রিফাত, আপ্যায়ন সম্পাদক সোহেল রানা, জনসংযোগ ও প্রচার সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন, মোঃ ওয়াফী শামস, আলোকচিত্র সম্পাদক মোঃ শাহেদ রেদোয়ান। ট্যুরিস্ট ক্লাবের চিফ ইন্সট্রাক্টরের দায়িত্ব পালন করবেন সুদীপ্ত সরকার পার্থ। সংগঠনের পক্ষ থেকে প্রথম ভ্রমণযাত্রার সিদ্ধান্তও নিয়েছেন তারা।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed