দক্ষিণ সুরমায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের একটি ভাড়াটে ঘর থেকে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত মানিক মিয়া (৬৫) কুচাই ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত আব্দস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পশ্চিমভাগের শাহাব উদ্দিনের কলোনিতে স্বপরিবারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মানিক মিয়া। বুধবার সকালে পরিবারের সদস্যরা জানালা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।
আলমপুর তদন্ত কেন্দ্র ইনচার্জ সুজন দত্ত জানান, নিহত ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। যার ফলে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধাারণা। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আসল তথ্য জানা যাবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed