সিলেটে এনা বাসের ধাক্কায় যুবক নিহত, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় সৈয়দ পারভেজ আহমদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দেওয়ার চেষ্ঠা করে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই এলাকার সৈয়দ রানা আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ সিলেট শহর থেকে মোটরাসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখেন। এসময় তারা এনা পরিবহনের বিরুদ্ধে শ্লোগান ও স্পীড ব্রেকারের দাবি করেন। এক পর্যায়ে বিক্ষোব্ধরা গাড়ী ভাংচুরের চেষ্ঠা চালালে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মুস্তাফিজুর রহমান জানান, ‘সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করে গাড়ী ভাংচুর করতে চাইলে পুলিশ ৪১ রাউন্ড গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed