পাঠ্যপুস্তকে ভুল : উদীচী’র স্মারকলিপি পেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এবছর পাঠ্যপুস্তকে নজিরবিহীন বানান ভুল, সাম্প্রদায়িক বিভ্রান্তি, সাম্প্রদায়িকীকরণ, তথ্য বিকৃতি, সত্যেন সেন রণেশ দাশগুপ্তসহ প্রগতিশীল লেখকদের রচনা বাদ দেয়া, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিষয়ের অন্তর্ভূক্তি ও বিভিন্ন অশুভ তৎপরতার প্রতিবাদে দেশের প্রগতিশীল সংগঠনসমূহের চলমান আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সিলেটে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র, সাংস্কৃতিক ও গণসংগঠনসমূহের নেতৃবৃন্দ প্রতিবাদী মিছিলসহকারে এসে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি পেশ করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শহিদুল ইসলাম চৌধুরী।
স্মারকলিপি প্রদানে উদীচী সিলেট জেলা কমিটির পক্ষে সভাপতি এ কে শেরাম, সাধারণ সম্পাদক ডা: অভিজিৎ দাস জয়’র নেতৃত্বে জেলা অন্যান্য নেতাকর্মী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশগুপ্তের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed