ফেঞ্চুগঞ্জে ডাকাতি, ৮ লাখ টাকার মাল লুট
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জের সুলতানপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৯ জানুয়ারী) রাতে উপজেলার সুলতানপুর গ্রামের শহিদ উদ্দিন তানু মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনাটি ঘটে।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫/২০ জনের মুখোশপরা অস্ত্রধারী ডাকাতদল শহিদ উদ্দিন তানু মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা তানু মিয়ার ঘরের দরজার ছিটকিনি ভেঙে শয়নকক্ষে প্রবেশ করে তানু মিয়াসহ তার পরিবারের সদস্যদের মারধর করে হাতবেঁধে একটি কক্ষে জড়ো করে রাখে। এসময় ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ হাজার টাকা, ৮টি মোবাইল ফোন, ১টি ট্যাবসহ কাপড়চোপড় নিয়ে যায়। ডাকাতরা সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed