সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া, ব্যানারে আগুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগাড় এলাকায় ছাত্রদলের মিছিলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়েছে। সোমবার সকালে এমসি কলেজ ও সরকারী কলেজ ক্যাম্পাসের সামনে সিলেট-তামাবিল সড়কে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রদলের মিছিল পন্ড হয়ে যায়। পরে পুলিশের সামনেই অস্ত্রনিয়ে মহড়া দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট এমসি কলেজ ও সরকারী কলেজের ক্যাম্পাসে ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলের প্রস্তুতি নেন ছাত্রদলের নেতাকর্মীরা ।
সকাল ১১টার দিকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী সিলেট সরকারী কলেজ ক্যাম্পাসে মিছিল দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা পার্শ্ববর্তী এমসি কলেজ ক্যাম্পাসে মিছিলের প্রস্তুতি নেয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের গেইটে অবস্থান নেয়। পুলিশ এসময় ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলে বাধা দেয়।
এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। এসময় ছাত্রদলের ব্যানার কেড়ে নিয়ে আগুণ ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতিতেই সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ব্যাপারে এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা জানান, সম্প্রতি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় কমিটিকে স্বাগত জানিয়ে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সহযোগীতায় আমাদের শান্তিপূর্ণ মিছিলে অস্ত্রসহ হামলা চালায়। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় । এসময় আমাদের ব্যানার কেড়ে নিয়ে জ্বালিয়ে দেয় ছাত্রলীগ ক্যাডাররা।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে মিছিল বের করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় ব্যানার পুড়ানোর ঘটনা ঘটে বলেও স্বীকার করেন ওসি।
জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা:
সিলেট এমসি কলেজ ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও ছাত্রলীগের অতর্কিত হামলা এবং নেতা কর্মীদের বাসায় পুলিশী তল¬াসীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান বলেন, ছাত্রলীগ সিলেটসহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্ঠি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবী ধাওয়া আদায়ে কাজ করছে। এমসি কলেজ ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ছাত্রচ্ছায়ায় ছাত্রলীগের হামলা এবং মিছিল পরবর্তীতে ছাত্রদলের নেতা কর্মীদের বাসা-বাড়িতে পুলিশী তল¬াসী স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক ব্যর্থতা। অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করুণ অন্যথায় ছাত্র-জনতা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed