এমকে আনোয়ার-বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও বরকত উল্লাহ বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর ওয়ারী থানায় নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় হাজির না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
রোববার এ মামলায় তাদের হাজির হওয়ার কথা থাকলেও কেউ আদালতে আসেননি। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, এমকে অানোয়ার, বরকত উল্লাহ বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় এ মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ২৪ জুলাই অভিযোগপত্র দেয়।
এতে এমকে আনোয়ারসহ বিএনপির ৩৪ নেতাকর্মীকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ১৭ জন আদালতে হাজির না হওয়ায় তাদের পলাতক দেখিয়ে রোরবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed