Main Menu

সিলেট নগরী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে মাদ্রাসায় যাওয়ার পথে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে মাদ্রাসা যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মোহাইমিন রাতুল (৯) নগরীর ঘাসিটুলা এলাকার সবুজ সেনা ১২৫/এ নং বাসার বাসিন্দা সুহেল মুন্সির ছেলে।
রাতুলের পরিবার সূত্রে জানা গেছে, নগরীর বাগবাড়ি শামীমাবাদের জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র রাতুল রোববার দুপুরে মাদ্রাসার উদ্দেশে বাসা থেকে বের হয়। কিন্তু মাদ্রাসার সময় শেষ হওয়ার পরও বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ করেন। খোঁজ নিয়ে জানতে পারেন সে মাদ্রাসায়ও যায়নি। মাদ্রাসায় যাওয়ার সময় তার পরনে হালকা খয়েরি রঙের পাঞ্জাবি ছিলো।কেউ রাতুলের সন্ধান পেলে ০১৭১২-৬৮৮৭২৪ অথবা ০১৭৩৯-৮৮৬১৬৮ নাম্বার মোবাইলে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed