Main Menu

সিসিক কর্মচারী সংসদ’র বার্ষিক বনভোজন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্যাপক উৎসাহ উদ্বীপনা ও আনন্দগন পরিবেশে ছুটির দিনটি কাটালেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গান, কবিতা, গল্প আর হাড়ি ভাঙ্গা খেলার মধ্যে জমে ওঠে এই আড্ডা। সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এভাবেই ছুটির দিন পালন করেন তারা।
শনিবার হবিগঞ্জস্থ মাধপুর ল্যাকের বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম (ঝলক), ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছয়ফুল আমিন (বাকের), ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, সংরক্ষিত আসনের জাহানারা খানম মিলন, সংরক্ষিত আসনের আমেনা বেগম রুমি, সংরক্ষিত আসনের সালেহা কবীর সেপী, সংরক্ষিত আসনের দিবারানী দে বাবলী, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, হিসাব রক্ষন কর্মকর্তা আ.ন.ম মনসুফ, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, সিসিক কর্মচারী সংসদের সভাপতি মো: আব্দুল বাছিত, সাবেক সভাপতি আপ্তাব আলী, সাবেক সহ সভাপতি আপ্তাব আলী (বিদ্যুৎ), সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু, সহ সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুক মিয়া, কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ সামিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার দাশ, দপ্তর সম্পাদক গৌতম রায়, কার্যকরী সদস্য মোঃ মস্তাক আহমদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের পরিবারের সদস্যরা।

Share





Related News

Comments are Closed