Main Menu

পেছাল রাগীব আলীর স্মারক জালিয়াতি মামলার শুনানী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই’র বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার (১১৪৬/০৫) যুক্তি তর্ক শুনানীর তারিখ পেছানো হয়েছে। আগামী ১ ফেব্র“য়ারি যুক্তিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মামলার নির্ধারিত তারিখে মহানগর হাকিম-১ মাহবুবুর রহমান এ তারিখ ধার্য্য করেন।
সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো ছুটিতে থাকায় বৃহস্পতিবার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানী অনুষ্ঠিত হয়। এ আদালতে মামলার নথি না আসায় বিচারক শুনানী পিছিয়ে আগামী ১ ফেব্রয়ারি নির্ধারণ করেন।
রাগীব আলীর মালিকানাধীন মালনীছড়া চা বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার মাহমুদ হোসেন চেšধুরী, আব্দুল মুনিম, রাগীব আলী ও তার ছেলে এসময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একজন সাক্ষী মারা গেছেন। বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ হয়নি।

Share





Related News

Comments are Closed