Main Menu

ইমাম সমিতির তেলাওয়াত সম্মেলন শুরু বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে দু’দিনব্যাপী বিশ্বসেরা হাফিজ ও ক্বারীদের তেলাওয়াত ও তাফসিরুল কুরআন সম্মেলন ২৬ জানুয়ারী বৃহষ্পতিবার নগরীর সরকারী আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত এই তেলাওয়াত সম্মেলন চলবে।
সম্মেলনে যাদের তেলাওয়াতে মুখরিত হবে সিলেট, তারা হচ্ছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ^সেরা হাফিজ জাকারিয়া, হাফিজ নাজমুস সাকিব, হাফিজ আব্দুল আখের, হাফিজ সিফত উল্লাহ, হাফিজ ইয়াকুব হোসেন তাজ, হাফিজা আদিবা তাসনিম, হাফিজ সাদ শুরাইল, হাফিজ ইমদাদুল্লাহ, হাফিজ কলিম সিদ্দিকী। বিশেষ আকর্ষণ হিসেবে তেলাওয়াত করবেন সিলেটের গর্বিত সন্তান, ২১ দিনে কুরআনের হিফজ সম্পন্নকারী হাফিজ মাশহুদুর রহমান।
আজ বাদ মাগরিব বয়না পেশ করবেন দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, লেখক-গবেষক আল্লামা জামিল আহমদ সিকরাটাবি। এছাড়াও বিভিন্ন অধিবেশনে তাফসির পেশ করবেন শায়খুল হাদিস হযরত জাকারিয়া (র:)’র খলিফা মাওলানা বিলাল বাওয়া- লন্ডন, শেখ মাওলানা মোঃ ইমতিয়াজ উদ্দিন- লন্ডন, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, প্রিন্সিপাল হাবীবুর রহমান, মুফতি আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক, মাওলানা কাজী আবু হুরায়রা, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা আবুল হাসান জকিগঞ্জী প্রমুখ।
বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা শায়খ মুকদ্দছ আলী, মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মুফতী ওলিউর রহমান, হাফিজ মাওলানা মজদুদ্দীন, মাওলানা আবুল হাসান ফয়সল প্রমুখ।
দু’দিনব্যাপী সম্মেলন সফল করার জন্য সিলেটবাসীকে আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।

Share





Related News

Comments are Closed