Main Menu

ভারতীয় তিনটি চ্যানেল বন্ধে রিটের রায় ২৯ জানুয়ারি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধ চেয়ে করা রিটের রায়ের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

রিটকারী আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া এনটিভি অনলাইনকে জানান, আজকে নিয়ে এ রিটটি পঞ্চম দিনের মতো শুনানি হয়েছে। আগামী ২৯ জানুয়ারি এ রিটের রায় ঘোষণা করা হবে।

২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই সময় বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়।

এর আগে ২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। এতে ভারতীয় সব চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।

Share





Related News

Comments are Closed