কোম্পানীগঞ্জে টিলা ধসে প্রাণহানির ঘটনায় হত্যা মামলা দায়ের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা ধসে ৬ জনের প্রাণহানির ঘটনায় ৫জন গর্ত মালিকসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো- কোয়ারী মালিক কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের চিকাডহর গ্রামের মৃত মনফর আলীর ছেলে আঞ্জু মিয়া, তার ভাই আইয়ুব আলী, সোহরাব, চেরাগ আলী ও তাদের সহযোগী জাহাঙ্গীর আলম সহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এবং তদন্ত কমিটির প্রধান আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শাহ আরপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। বুধবার সকাল থেকে পরিচালিত অভিযানে ৫টি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
সিলেট কালেক্টরেট-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। এ সময় কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গত সোমবার সকালে শাহ আরপিনে টিলা ধসে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। তবে পুলিশ এখন পর্যন্ত ৪জনের নাম প্রকাশ করলেও বাকী ২জনের নাম পরিচয় জানাতে পারেনি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed