সিলেটে ছাত্রলীগ নেতা আলী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানী ঘাট এলাকায় এক প্রবাসীর বাসা দখলের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে সোবহানীঘাট থেকে কতোয়ালি থানা ও শাহপরান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, বাসা দখলের অভিযোগে আলীর বিরুদ্ধে আমাদের থানায় একটি মামলা রয়েছে।
তিনি জানান, হারুনুর রশীদ নামে এক আরব আমিরাত প্রবাসী এই বাসার মালিক। আলীসহ তাঁর দলবল কিছু দিন ধরেই বাসাটি দখলের চেষ্টা চালাচ্ছে। হারুনুর রশীদকে হুমকিও প্রদান করছে। এমন অভিযোগে সম্প্রতি হারুনুর রশীদ মামলা করেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed