Main Menu

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর শাখার উদ্যোগে ২১ জানুয়ারী শনিবার বিকালে মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। আম্বারখানাস্থ দলীয় কার্যালয় সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলার সমন্বয়ক আবু জাফর, সাবেক ছাত্র ফ্রন্ট নেতা প্রণব জ্যোতি পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম.সি কলেজ শাখার আহŸায়ক এম.এ ওয়াদুদ, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সুমন আহমদ, শাহ খুররম ডিগ্রি কলেজ শাখার আহŸায়ক এনামুল হক সামি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার উপর আজ চলছে সর্বগ্রাসী আক্রমণ। শিক্ষাকে বাজারী পণ্যে ও সা¤প্রদায়িকীকরণ করার সকল আয়োজন চূড়ান্ত। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এদেেশর শ্রমিক-কৃষক সহ সাধারণ মানুষের সন্তানেরা। সরকার মুখে শিক্ষা প্রসারের বুলি আওড়াচ্ছে কিন্তু শিক্ষা সংকোচনের নীতিকেই বাস্তবায়ন করছে সুকৌশলে। সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়লেও বাড়ছে না সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বললেও আমরা দেখি প্রায় ৬০ লক্ষ শিশু বিভিন্ন ঝুকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত। এখনো প্রায় ১৬,১৪২ টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। সরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা ৩৩২ টি, উচ্চ মাধ্যমিক কলেজের সংখ্যা সীমিত। পাবলিক বিশ্ববিদ্যালয় মাত্র ৩৭ টি। উচ্চ শিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে ৮০ দিনের বেশি ক্লাস চালু রাখার কোনো সুযোগ নেই। বক্তারা মদন মোহন কলেজকে সরকারি করণের ঘোষণা কার্যকর, এম.সি কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্বশাষিত বিশ্ববিদ্যালয় , শাহ খুররম ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু সহ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে ভর্তি সংকট নিরসনের আহŸান জানান। বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সা¤প্রদায়িকীকরণ রুখে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

Share





Related News

Comments are Closed