বিশ্বনাথে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় নারীসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার জানাইয়া গ্রামের লিটন মিয়া ও আঙ্গুর মিয়ার লোকজনের মধ্যে মঙ্গলবার রাত পৌনে ১০টায় উপজেলা সদরের পুরান বাজারস্থ মাছ হাটার সামনে এ ঘটনা ঘটে। এ সময় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের বাসায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, অর্তকিতভাবে তার বাসায় আলাল মিয়া ও আঙ্গুর মিয়ার নেতৃত্বে হামলা করা হয়। এ সময় তিনি বাসায় ছিলেন না। হামলাকারীরা বাসায় রক্ষিত টিভিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে এবং ঘরে থাকা স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায় বলে তার অভিযোগ। প্রতিপক্ষের আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
আলাল মিয়া বলেন, সিরাজুল ইসলামের ভাতিজা লিটন আমার মামাতো ভাই আসক আলীকে একটি জাল বিদেশী ডলার দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে বিচার দিতে সিরাজুল ইসলামের বাসায় আসক আলীর ভাই আঙ্গুর মিয়া গেলে তিনি কেসিগেইট লাগিয়ে তাকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে আমরা আঙ্গুর মিয়াকে উদ্ধারের জন্য গেলে আমাদের উপরও হামলা করা হয়। ভাংচুর ও লুটপাটের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed