Main Menu

সিলেটে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আজ শনিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়ার অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে শনিবারের তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৬, দুপুর ১২টায় ৪৫ এবং বেলা ৩টায় ৪২ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ শুক্রবার সিলেটের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রী সেলসিয়াস বলে জানান সাঈদ।
এদিকে, মাঘের শুরুতে সিলেটে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। এ কারণে ছিন্নমূল এবং নিম্ন আয়ের লোকজন পড়েছেন সবচেয়ে বেশী বিপাকে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code