সিলেটে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ ও গোয়াইনঘাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত মো. হানিফ মিয়া (৪০) উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার হুমায়ুন কবির উপজেলার সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকার ১২৭৩ নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫ বোতল মদসহ তাকে আটক করেন।
সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ুন কবির ভারতীয় মদ ও গাজা সহ হানিফকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একইদিন সন্ধ্যায় জকিগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
আটক মোঃ কামরুজ্জামান শাহিন (৩৫) জকিগঞ্জ থানার কসকনকপুর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৪১ বিজিবি কর্তৃক পরিচালিত সাঁড়াশী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষীবাজার বিওপির নায়েব সুবেদার মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানার অর্ন্তগত লক্ষীবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গফফার নগর পাকা রাস্তার পার্শ্বে দাড়িয়ে থাকা একটি সিএনজিকে সন্দেহজনক ভাবে তল্লাশী করে। এ সময় সিএনজির মধ্যে লুকায়িত অবস্থা থেকে ফেন্সিডিলের এ চালান উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক দ্রব্য ও সিএনজিসহ ধৃত আসামীকে জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত জিনিসপত্রের আনুমানিক জব্দ মূল্য ছয় লক্ষ একষট্টি হাজার পাঁচ শত টাকা।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed