কমলগঞ্জে কুরমা চা বাগানে কর্মবিরতি পালন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগানের এক কর্মচারীকে মারধর করার প্রতিবাদে শুক্রবার সকাল সাতটা থেকে চা বাগান কর্মচারী ও চা শ্রমিকরা কর্মবিবরতি পালন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুরমা চা বাগানের কর্মচারী রবীন্দ্র পালকে প্রতিপক্ষের লোকজন হামলা করে।
কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নায়েক পাশী ও সম্পাদক দীলিপ পাইনকা বলেন, গত বুধবার দুপুরে কুরমা চা বাগানের আব্দুল আহাদ, সফর আলী, জহুর মিয়া ও জহির মিয়ার নেতৃত্বে একদল লোক কুরমা চা বাগানের জলাধার থেকে অবৈধভাবে মাছ নিধন করতে আসে। তখন কুরমা চা বাগান কর্মচারী রবীন্দ্র পাল আপত্তি জানান। চা বাগান কর্মচারীর আপত্তিতে তাকে গালি গালাজ করে মাছ নিধনে আগতরা জলাধার থেকে চলে যায়। আব্দুল আহাদ, সফর আলী, জহুর মিয়া ও জহির মিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় কুরমা চা বাগানের বাজারে অতর্কিতভাবে পালকে হামলা চালিয়ে আহত করে। পরে চা শ্রমিকরা আহতাবস্থায় রবীন্দ্র পালকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় রবীন্দ্র পালের ভাই সুমন পাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। হামলাকারীদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে শুক্রবার সকাল সাতটা থেকে কুরমা ও ফাঁড়ি বাঘাছড় চা বাগানের ৩১ জন কর্মচারী কর্মবিরতি পালন শুরু করে। এ কর্মবিরতির সাথে সংহতি প্রকাশ করে কুরমা ও বাঘাছড়া চা বাগানের ১৪৫৬ জন নিবন্ধিত চা শ্রমিক কর্ম বিরতি পালন করে।
আক্রান্ত চা বাগান কর্মচারী রবীন্দ্র পাল বলেন, হামলাকারীরা এক প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। কর্ম বিরতির খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে চা বাগান র্কতৃপক্ষ ও আন্দোলনকারীদরে সাথে আলোচনা করে সামাজিক বিচারে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। পরে আন্দোলনকারী র্কমচারী ও চা শ্রমিকরা উপজেলা চেয়ারম্যানের আশ্বাসে শুক্রবার বেলা সোয়া ১২টায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দয়ে।
অভিযুক্ত প্রধান হামলাকারী আব্দুল আহাদ এ প্রতিনিধিকে বলেন, তর্কবিতর্ক হয়ছে। কোন হামলার ঘটনা ঘটেনি। উল্টো তিনি হামলার শিকার হয়েছেন। তবে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগ তিনি মেনেছেন বলেও জানান।
কুরমা চা বাগানের ব্যবস্থাপক শাহাদাৎ নূর জানান, শুক্রবার দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের এর মধ্যস্থতায় কুরমা চা বাগানে সব পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকে ঘটনার সমাধান করার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এ সময় ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, টি ষ্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর চা বাগানে শ্রমিক ও কর্মচারীরা কাজে যোগদান করেন।
Related News
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed