অধ্যক্ষ আতাউর রহমান পীর রোটারী জেলা গভর্নর নির্বাচিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লে. কর্নেল (অব:)অধ্যক্ষ রোটারিায়ান এম আতাউর রহমান পীর ২০১৯-২০ সালের রোটারি জেলা ৩২৮২ এর জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন।
শনিবার সিলেট নগরীর আমান উলাহ কনভেশন সেন্টারে বিভিন্ন ক্লাবের ভোটে তিনি গভর্নর নির্বাচিত হন । মোট ১৫৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৯৯টি ভোট পেয়ে লে. কর্নেল (অব:)অধ্যক্ষ রোটারিায়ান এম আতাউর রহমান পীর গভর্নর নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি রোটারিয়ান সৈয়দ আশরাফ ৫১টি ভোট পান, ৫টি ভোট নষ্ট হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক, সিলেট মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর ৮ই এপ্রিল ১৯৫০ খ্রিস্টাব্দে সুনামগঞ্জ শহরের ষোলঘর মহল্লায় জন্মগ্রহণ করেন। তিনি মরমি কবি শাহ আছদ আলী পীর (রহ.)-এর প্রপৌত্র এবং স্বনামধন্য শিক্ষক মরহুম আব্দুল মান্নান পীর-এর জ্যেষ্ঠ পুত্র। তার মাতার নাম আইয়ুবুন্নেছা খাতুন। ১৯৭১ খ্রিস্টাব্দে তিনি এমসি কলেজ থেকে রসায়নে অনার্স এবং ১৯৭২ খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। চাকুরিকালীন সময়ে ২০০৮ খ্রিস্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএড এবং ২০০৯ খ্রিস্টাব্দে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এমডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার আঠারবাড়ি কলেজে শিক্ষকতা শুরু করে ১৯৭৫ খ্রিস্টাব্দে থেকে একই জেলার গৌরীপুর কলেজে অধ্যাপনা করে ১৯৮০ খ্রিস্টাব্দে ১লা জানুয়ারী সিলেট মদন মোহন কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০০২ খ্রিস্টাব্দে থেকে একই কলেজে প্রিন্সিপাল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ২০১০ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি সিলেট সেন্ট্রাল কলেজে প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন।
১৯৮৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর অফিসার হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক কমিশনপ্রাপ্ত হন এবং ২০০৬ খ্রিস্টাব্দে লেফটেনেন্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভ করেন। তার সমাজসেবামূলক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ তিনি ২০০১ খ্রিস্টাব্দে সিলেট মুক্তিযোদ্ধা একাডেমি কর্তৃক এবং ২০০২ সালে দেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা ও স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ২০০৬ খ্রিস্টাব্দে বাংলাদেশের শ্রেষ্ঠ স্কাউট কমিশনার পদক, ২০০৯ খ্রিস্টাব্দে কলকাতা গেøাবাল ইনস্টিটিউট থেকে সমাজসেবা পদক এবং ২০১১ খ্রিস্টাব্দে বিএনসিসি থেকে আজীবন সম্মাননা পদক লাভ করেন।
এম আতাউর রহমান পীর ১৯৯৭-১৯৯৮ রোটারিবর্ষে রোটারি ক্লাব অভ্ জালালাবাদ-এর সভাপতির দায়িত্ব পালন করেন এবং শ্রেষ্ঠ সভাপতি মনোনীত হন। তিনি সিলেট মোবাইল পাঠাগার; মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেট; মেট্রোপলিটন কিন্ডারগার্টেন, সিলেট; জামেয়া হাফিজিয়া দরগাহে শাহ আছদ আলী পীর (রহ.) ষোলঘর সুনামগঞ্জ এবং ওমর ফারুক (রা.) হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা সিলেট-এর প্রতিষ্ঠাতা।
তিনি মরহুম জননেতা আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন ঢাকা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন সিলেট, সুনামগঞ্জ সমিতি সিলেট-এর উপদেষ্টা; জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি কল্যাণ ফাউন্ডেশন, আহসানিয়া মিশন সিলেট; গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ কেন্দ্রীয় সমিতি এর আহবায়ক; ভাষা আন্দোলনের সূচনাকারী সংগঠন তমদ্দুন মজলিস, সিলেট-এর সভাপতি।
২০০৬ খ্রিস্টাব্দে তিনি সুনামগঞ্জ শহরে শাহ আছদ আলী পীর (রহ.) ফাউন্ডেশন গঠন করে একই বছর থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্যে মেধাবৃত্তি চালু করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বাংলা একাডেমি; বাংলাদেশ রসায়ন সমিতি; রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট; রোটারি হাসপাতাল সিলেট; ডায়বেটিক সমিতি সুনামগঞ্জ; প্রবীণ হিতৈষী সংঘ সিলেট; প্রবীণ হিতৈষী সংঘ সুনামগঞ্জ প্রভৃতি সামাজিক সংগঠনের তিনি আজীবন সদস্য। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে : উচ্চ মাধ্যমিক ব্যবহারিক রসায়ন (১৯৮২), স্নাতক ব্যবহারিক রসায়ন (১৯৮৫), দ্যা ক্রিড অব ইসলাম-অনুবাদ (২০০৬), ইসলাম : কালজয়ী জীবনাদর্শ-প্রবন্ধ সংকলন (২০০৭), সুখের সন্ধানে-প্রবন্ধ সংকলন (২০০৯), জেনারেল ওসমানী-সম্পাদনা গ্রন্থ (২০০৯), দৈনন্দিন জীবনে মহানবী (সা.) / Prophet Mohammed (sm) in Everyday Life (২০০৯), দৈনন্দিন জীবনে কুরআনের শিক্ষা / Teaching of The Quran in Everyday Life (২০১৪), ভাষা সৈনিক শিক্ষাবিদ অধ্যক্ষ মাসউদ খান-যৌথ (২০১৫), মহানবী (সা.)-কে নিবেদিত পঙক্তিমালা (২০১৫), Rotary……..Making a Difference (২০১৫), এহিয়া রেজা চৌধুরী স্মারকগ্রন্থ-যৌথ (২০১৬), Whats Rotary? (২০১৬) ইত্যাদি।
তার সহধর্মিনী মিসেস ফিরোজা আক্তার একজন স্কুল শিক্ষিকা। তাদের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছেন। দু’পুত্রই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জ্যেষ্ঠ পুত্র রানা এম এল রহমান পীর অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয়ে এবং কনিষ্ঠ পুত্র শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য গবেষণারত আছেন। একমাত্র কন্যা নাবিলা এ বছর এসএসসি পরীক্ষার্থী।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed