সিলেটে নারী উদ্যোক্তা উন্নয়নে আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন বলেছেন, নারী সমাজের পরিবর্তনে সবার আগে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। অনেক পুরুষের মতো নারীরাও সেকলে মনমানসিকতা লালন করেন। দেশের উন্নয়নে নারীদের ঘরের বাইরে এসে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার হার বাড়ানোর কোনো বিকল্প নেই।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ‘নারী উদ্যোক্তা উন্নয়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শনিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নারীদের উন্নয়নে আলাদা একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজন। যেখানে নারীরা অগ্রাধিকার ভিত্তিতে অল্প সুদে ঋণ নিতে পারবেন। নারী উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তারা দেশকে অনেক কিছু দিতে পারবেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর পরিচালক শামীম আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি হাসিন আহমেদ, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, এক্সাইজ ও ভ্যাট সিলেট ডিভিশনের সহকারী কমিশনার মো. সাজেদুল হক, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-পরিচালক রতেœশ্বর ভট্টাচার্য, সিলেট মেট্রোপলিটন চেম্বাররের পরিচালক তামিম আহমেদ, সিলেট চেম্বারের পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল খালেক, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি মুত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়েছ খসরু। সভায় মূল আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হালিমা আক্তার।
আলোচনা সভায় উইমেন চেম্বারের সদস্য সচিব জাহেদুল ইসলাম লস্করের সার্বিক তত্ত¡াবধানে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা ও উইমেন চেম্বারের পরিচালনকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed