ঘুষ মুক্ত চাকরী ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবীতে সিলেটে বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৭ জানুয়ারী) বেলা ৩টায় যুব মৈত্রী সিলেট জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর সন্ধ্যাবাজার যুব মৈত্রীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে জেলা সভাপতি শামীম মজুমদারের সভাপতিত্বে ও মহানগর সভাপতি ইউসুফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি আবুল হোসাইন ও নির্দিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সাংগঠনিক সম্পাদক এমএসএ মাসুম খান এবং সহ সভাপতি আলমগীর হোসেন, সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলা সম্পাদক মাসুদ রানা চৌধুরী। সভায় ঘুষ মুক্ত চাকরী, শিক্ষা শেষে চাকরীর নিশ্চয়তা, ব্যাংক ড্রাফট প্রথা বাতিল এবং দুর্নীতি মুক্ত প্রশাসনের দাবিতে সিলেটের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগঠিত করার দৃঢ় সংকলন গ্রহণ করা হয়।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed