Main Menu

রোটারী আন্তর্জাতিক জেলা সম্মেলন উপলক্ষ্যে নগরীতে শোভাযাত্রা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুদিন ব্যাপী রোটারী আন্তর্জাতিক ৪র্থ জেলা সম্মেলন উপলক্ষ্যে সিলেট নগরীতে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। ৬ জানুয়ারী শুক্রবার থেকে সিলেটে শুরু হচ্ছে ২দিন ব্যাপী রোটারী আন্তর্জাতিক ৪র্থ জেলা সম্মেলন। সম্মেলনের প্রচার উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা গভর্নর রোটারিয়ান শহীদ আহমদ এর নেতৃত্বে এ শোভা যাত্রা বের হয়। রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ারের উদ্যোগে শোভাযাত্রাটি নগরীর উপশহর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট আমানউল­াহ কনভেশন সেন্টারে গিয়ে শেষ হয়।
সিলেট আমানউল­াহ কনভেশন সেন্টারে শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এর বিশেষ প্রতিনিধি দিল­ী থেকে আগত রোটারীয়ান রমেশ চন্দর, জাতিসংঘ বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বেলার নির্বাহী প্রধান রেজওয়ানা চৌধুরী।
আগামী শনিবার ২দিন ব্যাপী এ সম্মেলনের সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। ২দিন ব্যাপী জেলা সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রোটারীয়ান নীরেশ চন্দ্র দাশ অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed