Main Menu

বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশা বন্ধের দাবিতে মিছিল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশা বন্ধের দাবিতে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট।
উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে ও জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সহ-সভাপতি আইয়ুব আলী, কামাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক ফজর আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আজব আলী, সদস্য সাইদুর রহমান, কয়েছ আলী, রহিম আলী, উত্তরপাড় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মস্তফা, দক্ষিণপাড় শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এবাদুল খান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, শ্রমিক নেতা আকলুছ আলী, আহাদ, বাবুল, আমির আলী, নাসিম, এনাম, আজিজুর রহমান, রহমত আলী ভরসা, আবুল হোসেন, আবুল মিয়া। এসময় উপজেলা পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধ করার দাবি করা হচ্ছে। কিন্তু অটোরিকশা চলাচল বন্ধ হচ্ছেনা। আমাদের দাবি না মানা হলে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

Share





Related News

Comments are Closed