মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় দরগাহে মিলাদ ও দোয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার বাদ মাগরিব সিলেটে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) দরগাহে এ মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সিলেটের কৃতিসন্তান মতিউর রহমান চৌধুরীর সুস্থতার পাশাপাশি তার প্রয়াত বড় ভাই মুজিবুর রহমান চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, দৈনিক মানবজমিন এর বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ, মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এর সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, রিয়েল টাইমের সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, সাংবাদিক মঞ্জুর হোসেন খান, মানবজমিনের আলোকচিত্রী এসএম সুজন, গাজী টিভির ক্যামেরাপার্সন ছয়ফুল হক অপু, মানবজমিনের বিজ্ঞাপন প্রতিনিধি ইকবাল হোসেন আনা, সিলেটের প্রাচীনতম সংবাদপত্র পরিবেশক আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইসমাইল হোসেন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজ খতমে কোরআনের দোয়া : মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে সিলেটের প্রাচীনতম সংবাদপত্র পরিবেশক আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইসমাইল হোসেনের উদ্যোগে আজ খতমে কোরআনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব সিলেটের প্রথম মুসলমান হযরত বুরহান উদ্দিন (র.) দরগাহে খতমে কোরআনের পর দোয়া মাহফিল অনুষ্টিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed