Main Menu

সিলেটে এনআরবি ব্যাংকের ২৫তম শাখা উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালদিঘীর পাড়ে এনআরবি ব্যাংকের ২৫তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর লালদিঘীর পাড়ে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেইন, শাখা ব্যাস্থাপক পীযুষ সরকার সহ প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ।

এরপর সেখানে দোয়া পাঠ করা হয়। পরে নগরীর একটি কনভেনশন সেন্টারে ব্যাংকটির গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন এর উর্দ্ধতন কর্মকর্তা ও গ্রাহকরা।

বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এদেশের অর্থনৈতিক উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করবে। আর সে লক্ষে উত্তম গ্রাহক সেবার দিক থেকে সবার চেয়ে এগিয়ে থাকবে এই প্রতিষ্ঠান।

ব্যাংকটির কর্মকর্তারা আরো জানান, এই প্রথম ৩৫ কোটি টাকা ডিপোইজট নিয়ে এই প্রতিষ্টানের কোনো শাখা যাত্রা শুরু করলো; এজন্য সিলেটের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

Share





Related News

Comments are Closed