মাদক বিক্রী বন্ধের দাবীতে তেতলী ইউনিয়নবাসীর স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর, চন্ডিপুল, বদিকোনা, তেলিবাজার ও আশপাশের এলাকায় মাদক বিক্রেতার অপতৎপরতা ও মাদক বিক্রী বন্ধের দাবীতে সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। এ সময় কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডিউটি অফিসার শহিদ। স্মারকলিপিতে স্বাক্ষর করেন এনামুল হোসেন, সুবিনয় কান্তি নাথ, আল আমিন, জানে আলম, মানিক, আলী হাসান, গৌছ মিয়া, নূর উদ্দিন, জয়নাল, দিপু, আজিজুর রহমান, শামীম আহমদ, শ্যামল দাস, স্বপ্না বেগম, মেহরাব হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর, চন্ডিপুল, বদিকোনা, তেলিবাজার ও আশপাশের এলাকায় জুয়া, তীর খেলা, মদ, গাজা, আফিম, হিরোইন ইত্যাদি মাদক দ্রব্যের বিক্রী ও ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। কতিপয় দুষ্কৃতিকারী সমাজবিরোধী ব্যক্তিগণ তাদের ব্যক্তিগত স্বার্থে এসব মাদকদ্রব্য এলাকায় বিক্রি করায় যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। এতে যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এলাকার অপরাধ প্রবণা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হলেও অজ্ঞাত কারণে মাদক বিক্রি বন্ধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। অত্র এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার স্বার্থে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং বিক্রি বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবী।
স্মারকলিপিতে জরুরী ভিত্তিতে সমাজবিরোধী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক এলাকার শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করার জন্য পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed