ওসমানীনগরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে বাসের ধাক্কায় হাজী রজাক মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার তাজপুর ইউপির আমিপুর গ্রামের বাসিন্দা। ৩১ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর কদম তলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে তিনি তাজপুর কদম তলায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে যেতে মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাতনামা বাস রজাক মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed