নতুন বইয়ে উল্লসিত সিলেটের শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০১৭ রোববার সকালে অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গির কবির আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামূল কবির ইকু, দৈনিক উত্তরপূর্বের সম্পাদকমন্ডলীর সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেটের শিক্ষা অফিসার মো. জাহাঙ্গির আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ।
অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির সহকারী প্রক্টর এড. আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন জান্নাত মুমু, গীতা পাঠ করেন অদিতি ধর অন্না প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলেই দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা রক্ষা করতে বছরের ১ম দিনই শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হচ্ছে। যাতে তারা লেখাপড়া করার যথেষ্ঠ সময় পায় এবং মেধাবী হিসেবে গড়ে উঠতে পারে। শিক্ষাক্ষেত্রে এই অভূতপূর্ব ফলাফল ধরে রাখতে তিনি অভিভাবকের প্রতি তার সন্তানদের উপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed