পদ্মাসেতুতে রেল সংযোগ তত্ত্বাবধান করবে সেনাবাহিনী
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের তত্ত্বাবধান ও পরামর্শকের কাজ করবে সেনাবাহিনী। পরামর্শক সেবার আওতায় নির্মাণ কাজের সুষ্ঠু তদারকিসহ আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে কাজ শেষের ব্যবস্থা করবে সেনাবাহিনীর কন্সট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট সেল (সিএসসি) অব কোর অব ইঞ্জিনিয়ারিং।
রোববার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে ও সেনাবাহিনীর সিএসসি সেল কোর অব ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এ তদারকি চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক সুকুমার ভৌমিক ও সিএসসি’র প্রকল্প ব্যবস্থাপক কর্নেল আবুল কালাম আজাদ।
চুক্তি অনুসারে, ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের সুষ্ঠু তদারকি নিশ্চিত করবে সেনাবাহিনী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, পরামর্শক কিছু কাজ শেষ হলেই নির্মাণ শুরু হবে। ২০১৮ সালের শেষে একই সময়ে পদ্মায় ওপর সড়ক ও রেলসেতু চালু হবে।
অনুষ্ঠানে সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক, রেল সচিব ফিরোজ সালা উদ্দিন ও রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বক্তব্য দেন।
Related News
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More



Comments are Closed