Main Menu

সিলেটে ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জেলা ইজতেমা ময়দানে শুক্রবার জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। ইজতেমায় অংশগ্রহণকারীদের পাশাপাশি বাইরে থেকে বিপুল সংখ্যক লোক জুমার নামাজে অংশ নিতে এদিন মাঠে শামিল হন। সকাল থেকেই পায়ে হেঁটে, গাড়িতে করে ইজতেমা ময়দানের দিকে মানুষের ঢল নামে। নামাজের আগে ইজতেমা ময়দানে আম বয়ান অনুষ্ঠিত হয়। জুমার নামাজের শেষে ইজতেমা ময়দানে ৭ জনের জানাজা অনুষ্ঠিত হয়। মৃতদের মধ্যে ছিলেন স্থানীয় ইয়নিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মাহমুদ আলীও।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে বৃহস্পতিবার থেকে জেলাভিত্তিক এ ইজতেমা শুরু হয়।
গাজীপুরের টঙ্গীতে প্রতিবছর তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে কয়েক বছর ধরে দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তাতেও স্থান সংকুলান না হওয়ায় বিশ্ব ইজতেমার পাশাপাশি পর্যায়ক্রমে অঞ্চলভিত্তিক ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয। সিলেটে এর আগে ১৯৬৫ ও ১৯৮৪ সালে সুরমা নদীর দক্ষিণ তীর সংলগ্ন টেকনিক্যাল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

Share





Related News

Comments are Closed