অনলাইনেই পাওয়া যাবে এসএমপির পুলিশ ক্লিয়ারেন্স
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিভিন্ন কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত প্রাপ্তিতে ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ সেবাটি অনলাইনে চালু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
এখন থেকে সিলেট নগরবাসী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে অর্থাৎ (pcc.police.gov.bd) এই ঠিকানায় লগ ইন করে আবেদন করতে পারবেন এবং এই ঠিকানায় বর্ণিত স্থান থেকে তারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। সার্টিফিকেট প্রাপ্তির নিয়ম ও শর্তাবলীর বিস্তারিত তথ্যও অনলাইনে লগ ইন করে জানা যাবে।
এসএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে সিলেট মহানগর পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
Manual2 Ad Code প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্নRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More



Comments are Closed