বিয়ানীবাজারে যুবতীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে মানষিক ভারসাম্যহীন শিরিনা বেগম নিজ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে। তবে পুলিশ এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
পুলিশ সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের পূর্ব দেবারাই গ্রামের ইরমান আলীর কন্যা শিরিনা বেগম (২৪) মঙ্গলবার সকালে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করতে গিয়ে এ নিয়ে সন্দেহ হলে তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিয়ানীবাজার থানার ওসি তদন্ত আবুল বাশার মোঃ বদরুজ্জামান জানান, সুরতহাল রিপোর্ট তৈরী কালে কিছু লোকের আচণে আমাদের সন্দেহ হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed