ঝিনাইদহে আবারো ধর্মঘটে নকল নবিশ
ঝিনাইদহ প্রতিনিধি: চাকুরী স্থায়ী করণের দাবীতে ঝিনাইদহে অবস্থান ধর্মঘট পালন করেছে নকল নবিশরা। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ এক্সটা মোহরার এসোসিয়েশনের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক জেলা সাব রেজিষ্টার অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে দিনব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করে।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক শামছুন্নাহার, সদর উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা ও ১৯৮৪ সালের ১৬ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি নকল নবিশদের চাকুরী স্থায়ীকরণ দ্রুত করতে হবে। এছাড়া দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। যে কারনে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। নকল নবিশরা হুসিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আগামী ৩ জানুয়ারী ঢাকায় আমরণ অন্যশণের কর্মসূচী গ্রহণ করা হবে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা,Read More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More



Comments are Closed