সিলেট জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা পরিষদ নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীনভাব চলবে দুপুর ২টা পর্যন্ত। জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট হচ্ছে।
জেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের বিধান নেই। শুধুমাত্র জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভোটে জেলা পরিষদের নতুন প্রতিনিধি নির্বাচিত হবেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্র পুলিশ, ব্যাটলিয়ান আনসার ও আনসার ভিডিপির ২০ জন করে সদস্য রয়েছেন। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স থাকছে বিজিবি ও র্যাব। প্রতিটি উপজেলায় বিজিবির ২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং র্ফোস দায়িত্বে রয়েছে।
সিলেট জেলায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ জেলায় সব মিলিয়ে ১ হাজার ৪শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিলেট জেলায় ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তবে, এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে।
সিলেট জেলায় চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট লুৎফুর রহমান (আনারস), অধ্যক্ষ ড. এনামুল হক সরদার (কাপ পিরিচ), জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) এবং মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটর সাইকেল)। এই জেলায় ১নং ওয়ার্ড ছাড়া সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী রয়েছেন। সংরক্ষিত সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed