বিশ্বনাথে ১৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করায় বিশ্বনাথে ১৩ মোটরসাইকেল আরোহীকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর’ উপর অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট (উপজেলা নির্বাহী অফিসার) অমিতাভ পরাগ তালুকদার।
জানা গেছে, সিলেট জেলা পরিষদের নির্বাচন বুধবার। এ উপলক্ষে ২৫ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা সদরে মোটরসাইকেল চলাচল করায় ১৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামীসহ একদল পুলিশ।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed