Main Menu

জালালাবাদ এক্সপোটার্স গ্রপের বার্ষিক সাধারন সভা অনুস্টিত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশী পন্যের রপ্তানী বৃদ্ধির লক্ষে ভারত চীনসহ দক্ষিন পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিস এক্সপোটার্স গ্র“পের প্রতিনিধি পাঠানো হবে। তাছাড়া সিলেট থেকে রপ্তানী বৃদ্ধি ও বিমান ভাড়া হৃাস করার ব্যাপারে বেসামরিক বিমান পর্যটনমন্ত্রী,বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিস এক্সপোটাস গ্র“পের বার্ষিক সাধারন সভায় সিন্ধান্ত গৃহিত হয়েছে।
জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিস এক্সপোটার্স গ্র“পের বার্ষিক সাধারন সভা গত ২৪ ডিসেম্বর শনিবার নগরীর গুলিস্থান কমপ্লেক্সস্থ গ্র“পের কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গ্র“পের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বার্ষিক প্রতিবেদন ও ২০১৫/১৬ সালের অডিট রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক মো: মুস্তাফিজুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আবুল কালাম,মিজবা উদ্দিন চৌধুরী টিপু,প্রাক্তন সভাপতি মো: হিজকিল গুলজার,মনজুর আহমদ,শাওন কর,আলাউর রহমান,তাজেল আহমদ চৌধুরী,মনজিত হাওলাদার,পলাশ উদ্দিন প্রমূখ।
বার্ষিক প্রতিবেদনে গ্র“পের পক্ষ থেকে প্রাক্তন সভাপতি মো: হিজকিল গুলজার সিলেট চেম্বারের প্রতিনিধি হিসাবে মেঘালয় রাজ্যের মূখ্যমন্ত্রী ড.মুকুল এস সংমা এর সাথে মতবিনিময় গত ফেব্র“য়ারী মাসে শিলচর চেম্বারের আমন্ত্রনে সিলেট চেম্বার ও জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিস এক্সপোটার্স গ্র“পের যৌথ উদ্যোগে প্রাক্তন সভাপতি মো: হিজকিল গুলজার এর নেতৃত্বে শিলচর সফর ও শিলচর চেম্বারের সদস্যদের সাথে ফলপ্রসু আলোচনার বিষয়টি উপস্থাপিত হয়। সভায় আলোচনাক্রমে বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট গৃহিত হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code