ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় শাবি প্রশাসনের মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির হুমকি ও শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের পর ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় অবশেষে মামলা করেছে শাবি প্রশাসন।
প্রায় একমাস পর দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপচেষ্টা, প্রতারণা ও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানোর অভিযোগ আনা হয়েছে। আইসিটি আইনের ৫৭ (১) ও ৬৬ (১) ধারায় এ মামলা দায়ের করা হয়।
গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় এই মামলা দায়ের করেন। এর আগে ভর্তি পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইসসহ আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে জালালাবাদ থানায় আরেকটি মামলা দায়ের হয়। পুলিশ বাদি হয়ে ওই মামলা দায়ের করেছিল। মামলা নং ১৫।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এজাহার আমরা পেয়েছি। পরবর্তী আইনানুগ পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর শাবির ভর্তি পরীক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উত্তর সরবরাহের সময় ছাত্রলীগকর্মী আল আমীনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ক্যালকুলেটর আদলের ১৬টি ইলেকট্রনিক্স ডিভাইস। এই চক্রের মুলহোতা ঈশান ইমতিয়াজ হৃদয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ছাত্র। এই ঘটনায় শাবি প্রশাসন মামলা করতে অনীহা প্রকাশ করলে জালালাবাদ থানা পুলিশ মামলা করে।
শাবি প্রশাসনের এমন নির্লিপ্ততার প্রতিবাদে গত ৬ ডিসেম্বর ক্যাম্পাসে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে শাবি শিক্ষক সমিতি একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি বরাবরে লিখিত অভিযোগ প্রেরণের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় মামলা করতে বাধ্য হয় শাবি প্রশাসন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed