শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের সোনার বাংলা রোডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কাপড়ের দোকানসহ আটটি দোকানের মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সোনারবাংলা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ওয়াজ মাহফিল শেষে মার্কেটের কোনও এক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। এরই মধ্যে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানা যায়।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed