Main Menu

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ১২ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে কলেজের শিক্ষার্থীরা । ভবনে অবরুদ্ধ রয়েছেন কলেজের রেজিস্টার মো. সেলিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ সংস্থাপন, পরিবহনসহ বিভিন্ন খাতের ফি আদায় করলেও এসব সেবা প্রদান করছে না কর্তৃপক্ষ। কলেজের কোনো উন্নয়ন কাজ হয় না, ছাত্রাবাস গুলোর অবস্থাও করুণ, নেই পর্যাপ্ত নিরাপত্তারক্ষী।
এছাড়া সঠিক সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় না বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এসব অভিযোগ তুলে তা সমাধানে ১২ দফা দাবি জানিয়ে সকাল থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। প্রশাসক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code