Main Menu

ফেসবুকে হত্যার হুমকি, সিলেটে যুবক গ্রেপ্তার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর খাসদবীর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়েরকৃত মামলার আসামি শাহেল আহমদ নয়ন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নয়ন খাসদবীর বন্ধন এফ-১০ নম্বর বাসার হেলাল মিয়ার ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শাহেল একই এলাকার বন্ধন ই-১৭ নম্বর বাসার ফারদীন আহমদ শাহীনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যা ও লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় শাহীন বাদি হয়ে বিমানবন্দর থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় শাহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা গেছে, নয়নের বিরুদ্ধে থানায় মাদক ও নাশকতার আরও দুইটি মামলা রয়েছে। ওই দুই মামলায় তিনি জামিনে ছিলেন।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code