Main Menu

গোলাপগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোলাপগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছেন। নিহত স্ত্রীর নাম সুফিয়া বেগম (৩৫)। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘাতক স্বামী হেলাই মিয়াকে এখনও গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সুফিয়া বেগম ৩ ছেলে ও ২ কন্যার জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘা ইউপির এখলাছপুর এলাকার ঘাতক হেলাই মিয়া স্ত্রীর অনুমতি ছাড়াই ২/৩টি বিয়ে করেছেন। এ কারণে তিনি বাড়ী-ঘরে খুব কম থাকতেন। যখনি বাড়িতে আসতেন স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতে স্ব^ামী হেলাই মিয়া বাড়ীতে এসে কোন কারণ ছাড়াই তার স্ত্রী সুফিয়া বেগমের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হেলাই মিয়া ক্ষুব্ধ হয়ে স্ত্রী ছুফিয়া বেগমের বুকে চুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। এসময় ছুফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার সকালে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed