হবিগঞ্জে বিদ্যুৎস্পৃস্টে যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদরের দিঘলবাগ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুক মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে এ দুঘটনা ঘটে। মাসুক মিয়া বগুড়া সদর উপজেলার গাইবান্দা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন মাসুক মিয়া। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed