৫দিন পর খুলেছে শাবির আবাসিক ছাত্র হল
শাবি প্রতিনিধি: অবশেষে ৫দিন পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক ছাত্র হলগুলো খুলে দিয়েছে শাবি প্রশাসন। আজ রোববার সকাল ৯টা থেকে বিপুল পরিমাণ পুলিশ ও হল প্রশাসনের উপস্থিতিতে বৈধ ছাত্ররা হলে প্রবেশ করে।
হল প্রশাসন সূত্রে জানা যায়, শাবির শাহপরান হল, দ্বিতীয় ছাত্র হল ও সৈয়দ মুজতবা আলী হলে ভর্তি বৈধ ছাত্রদের কেবলমাত্র হলে ঢুকতে দেওয়া হয়। তবে যাদের ভর্তির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুনরায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে হলে ঢুকতে দেয়া হচ্ছে। একই প্রক্রিয়ায় ছাত্রদের আবাসিক ৩টি হলে উঠার অনুমতি দেয় প্রশাসন।
গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের নেতা-কর্মীদের উপর হামলা করে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ সমর্থিত গ্রুপের কর্মীরা। এ ঘটনার পরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।
পরে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস পরীক্ষা এবং এদিন সকাল ৮টার মধ্যে হল ছাড়ার নির্দেশ আসে। পরবর্তীতে সকাল ১১টায় এক জরুরি সিন্ডিকেট সভায় ৬ জানুয়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও হল বন্ধ করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনে মুখে বৃহস্পতিবার থেকেই বিশ্ববিদ্যালয় খোলা এবং রোববার থেকে হল চালু করার নতুন সিদ্ধান্ত জরুরি সিন্ডিকেটে গৃহীত হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed