যক্ষ্মা নিয়ন্ত্রণে সিলেটে নাটাব’র মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে ‘বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’ সিলেট জেলা শাখার আয়োজনে সুশীল সমাজ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নাটাব, সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো. ফজলুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় প্রদীপের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তামান্না বেগম।
মতবিনিময় সভায় সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক, সাংবাদিক নাজমুল কবীর পাভেল, মোহাম্মদ মহসীন, মো. তাজ উদ্দিন, জেড এম শামসুল, খায়রুল জাফর চৌধুরী, রায় হোসেন সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক সাবের চৌধুরী, হাসান মো. আবদুল মালিক ইমন, গোলাম রাজ্জাক চৌধুরী জুবের প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘সমাজে সুশীল সমাজের অনেক ভূমিকা রয়েছে। যক্ষ্মা রোগ প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে যক্ষ্মা রোগের বিষয়ে মানুষকে সচেতনতায় ভূমিকা রাখতে হবে।’
বক্তারা আরো বলেন, ‘যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকার বিভিন্নভাবে কাজ করছে। ওষুধ প্রতিরোধী যক্ষ্মার ক্ষেত্রে একেকজন রোগীর পেছনে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করে সরকার।’
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়Read More
হাম উপসর্গে আরও ৩ শিমুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০২২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed