সিলেটের ১নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ নির্বাচনের ১নং ওয়ার্ডের সদস্য (পুরুষ) নির্বাচন স্থগিত হয়ে গেছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান।
আজিজুর রহমান বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ি কেবল সিলেট জেলা পরিষদ নির্বাচনের সদস্য (পুরুষ) পদে নির্বাচন স্থগিত হয়েছে। কিন্তু একই ওয়ার্ডের অন্যান্য (চেয়ারম্যান ও মহিলা সদস্য) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাকি ওয়ার্ডগুলোর নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।
কী কারণে পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত হয়েছে এ সম্পর্কে ইসির চিঠিতে বিস্তারিত না থাকায় তিনি কিছু জানাতে পারেননি।
এদিকে, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্যালট পেপারে সদস্য পদে ১২টি প্রতীক থাকা এবং সিলেট জেলা পরিষদ নির্বাচনের ১নং ওয়ার্ডের সদস্য (পুরুষ) প্রার্থী ১৩ জন হওয়ার কারণে প্রাথমিকভাবে এ নির্বাচন স্থগিত হয়। ১৩টি প্রতীক সম্বলিত ব্যালট পেপার বরাদ্দের প্রেক্ষিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে প্রার্থী হিসেবে স্বপন বর্মণ গত ১ ডিসেম্বর মনোয়নপত্র দাখিল করেন। গত ৩ ডিসেম্বর প্রার্থীতা যাচাইবাচাইয়ে তার মনোনয়পত্র বাতিল হয়ে যায়। পরবর্তীতে ৬ ডিসেম্বর জেলা পরিষদ নিবার্চনের আপিল কর্তৃপক্ষ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর কাছে পুনঃবিবেচনার আপিল করলে ৮ ডিসেম্বর তা নামঞ্জুর হয়। পরবর্তিতে হাইকোর্টে আপিল করলে তার মনোয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর তিন পার্বত্য জেলা বাদে সিলেট সহ ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed