কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় চার পিকআপযাত্রীর মৃত্যু হয়েছে; অন্য এক ট্রাকের ধাক্কায় মারা গেছেন আরও একজন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাঁড়ির এসআই মো. হানিফ জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় ও ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে দুটি দুর্ঘটনায় পাঁচজন মারা যান।
দয়াপুরের হোটেল ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী ফিরোজ আহমেদ বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে মুরগি বোঝাই একটি পিকআপ দয়াপুর অ্যাডভান্স সিএনজি স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। “এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারীসহ চারজনের মৃত্যু হয়।”
নিহতরা হলেন- মৌলভীবাজারের খিপেস দাসের ছেলে পিকআপভ্যানের চালক সুমন দাস(৩২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বালিধারা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে পিকআপভ্যানের সহকারী ইকবাল হোসেন (২০), একই জেলার আন্দ্রা গ্রামের এরশাদ মিয়ার ছেলে মনসুর(১৮) ও একই এলাকার মনসুরের ভাই আয়নাল হোসেন(২২)।
এদিকে, সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা কুমিল্লাগামী একটি পাথরবাহী ট্রাক ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল আরোহী হলেন– খাগড়াছড়ির জেলার রামগড়ের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আজগর (২০)।
পাঁচজনের লাশ উদ্ধার করে ময়নামতি থানায় রাখা হয়েছে বলে জানান এসআই হানিফ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed