শাবি ছাত্রলীগে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া, ককটেল ও গুলি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসে ফুড কোর্ট ও গোল চত্বরে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, শাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারী কর্মীরা আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ সম্পাদক ইমরান খান ও তার গ্রুপের কর্মীদের হঠাৎ করেই ধাওয়া করে। পরে তারা দৌঁড়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের দিকে চলে যায়। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ও ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
হল সূত্রে জানা যায়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিয়ন্ত্রিত শাহপরাণ হলের ৪-৫টি কক্ষ ভাংচুর এবং ইমরানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
পরবর্তীতে ইমরানের কর্মীরা উপাচার্য ভবনে এবং সাঈদ, অঞ্জন ও সবুজের কর্মীরা শাহপরাণ হলের সামনে অবস্থান করে। রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিল।
যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, হঠাৎ করেই সাঈদ, অঞ্জন ও সবুজের নেতৃত্বে তাদের কর্মীরা অস্ত্রসহ আমাদের উপর হামলা করে। এমনকি তারা তাদের কক্ষ ভাংচুর ও লুট করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনাটি ক্ষোভের বিস্ফোরণ উল্লেখ করে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ বলেন, দীর্ঘদিন ইমরানের কর্মীরা আমার কর্মীদের হুমকি দিয়ে যাচ্ছিল। তবে কোন ধরণের ভাংচুরের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
শাবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed